০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ জয়ের পর টাইগাররা পারবে অজিদের হোয়াইটওয়াশ করতে?

অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। বল হাতে তাসকিন-মোস্তাফিজরা আগুন ঝরানোর পর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সৌম্য-শান্তরা। সিরিজ জয়ের পর সমর্থকদের চোখ এখন হোয়াইটওয়াশে।

ওয়ানডে ফরম্যাটে যেকোনো সময়ই শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ব্যাটে-বলে দাপট দেখিয়ে সেই অজিদের বিপক্ষে বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে প্রথমবারের মতো সিরিজ নিজেদের করে নিলো টাইগাররা।

টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই হারায় ৩ উইকেট। তাসকিন-মুস্তাফিজের ঝড় সামলে অজিরা তিনটি ছোট জুটি গড়লেও ম্যাচের নিয়ন্ত্রণে ছিল টাইগাররাই। ৮১ রানে ৬ উইকেট হারানো সফরকারীরা মার্নাস লাবুশেন ও জাভিয়ের বার্টলেটের ১০৩ রানের জুটিতে দেখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন।

৫২ রানে বার্টলেট ফেরানোর পরের বলে জাম্পাকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন তাসকিন। অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করতেই নামে বেরসিক বৃষ্টি। ঘণ্টা দেড়েকের বৃষ্টিতে আর মাঠে নামা হয়নি অজিদের। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই তামিমের বিদায়ে ভয় ধরে টাইগার শিবিরে। যদিও সৌম্য-শান্তর ৮৬ রানের জুটিতে সেই ভয় উড়ে যায়। দুজনেই ৪২ রানে আউট হলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। লিটন-মোসাদ্দেকও দিতে পারেননি আস্থার প্রতিদান। তবে হৃদয় আর মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে ইতিহাস গড়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় জয় পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল ২১ বছর। তবে মাত্র একদিন বিরতি দিয়েই এলো তৃতীয় জয়। যা টাইগারদের দিয়েছে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সমর্থকদের চাওয়া এখন হোয়াইটওয়াশ। সেই স্বপ্ন পূরণে এখন রোববারের ম্যাচের দিকে তাকিয়ে সবাই।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে আহ্বান মউক চেয়ারম্যানের

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সিরিজ জয়ের পর টাইগাররা পারবে অজিদের হোয়াইটওয়াশ করতে?

পোষ্টের সময় : ০৩:৩১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬