০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি জাহাজ দেখলেই হামলা, ঘোষণা হুথিদের

ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি সৌদি আরবের বিরুদ্ধে ‘সামুদ্রিক নিষেধাজ্ঞা’ জারির ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটির দাবি, এখন থেকে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে চলাচলকারী সৌদি জাহাজ ও নৌযানকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সংবাদমাধ্যমের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, সৌদি আরব হুথি-নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম ইয়েমেনের সমুদ্রবন্দর ও বিমানবন্দর অবরোধ করে রেখেছে। এর প্রতিক্রিয়ায় হুথি নেতৃত্ব এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে হুথিদের এ ঘোষণার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

এদিকে হুথিদের ঘোষণার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লোহিত সাগরে নিজেদের জাহাজ ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে রিয়াদ।

সৌদি আরবের জ্বালানি রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যের জন্য লোহিত সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হরমুজ প্রণালিতে অস্থিরতার পর এই জলপথের কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর ২০১৫ সালে রাজধানী সানা দখল করে হুথিরা। এরপর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদরাব্বুহ মনসুর হাদির সরকারকে পুনর্বহালের লক্ষ্যে সৌদি আরব সামরিক অভিযান শুরু করে। বর্তমানে ইয়েমেনের একটি বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে থাকলেও বাকি অংশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

২০২২ সালে উভয় পক্ষ অনানুষ্ঠানিক যুদ্ধবিরতিতে সম্মত হলেও সাম্প্রতিক হামলা ও পাল্টাপাল্টি অভিযোগের পর আবারও উত্তেজনা বেড়েছে।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইমরান খানকে মুক্তির দাবিতে লং মার্চ, ইসলামাবাদে লকডাউন

আওয়ামী লীগ হত্যা, লুটপাট করে পালিয়ে গেছে, তারা আর ফিরে আসবে না : তথ্য প্রতিমন্ত্রী

23 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সৌদি জাহাজ দেখলেই হামলা, ঘোষণা হুথিদের

পোষ্টের সময় : ০৮:৫৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬