১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে আলী আজগরের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও ইসালে সওয়াব অনুষ্ঠিত

ময়মনসিংহের হালুয়াঘাটে বিশিষ্ট সমাজসেবক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা মরহুম আলী আজগরের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও ইসালে সওয়াব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে হোটেল ইমেক্স ইন্টারন্যাশনাল মিলনায়তনে আলী আজগর স্মৃতি পরিষদের আয়োজিত অনুষ্ঠানে আলী আজগর স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ব্যারিষ্টার আ. স. ম. খালিদ ইকবালের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ সহ মরহুমের পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে মরহুম আলী আজগরের জীবনী ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা।

বক্তারা বলেন, আলী আজগরের ছিলেন একজন সৎ, পরোপকারী ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি। তিনি জীবদ্দশায় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর অবদান এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।অনুষ্ঠানে উপস্থিত সবাই মরহুম আলী আজগর এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।

স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য কামরুজ্জামান কামরুল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে আলী আজগরের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও ইসালে সওয়াব অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৯:০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬