১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বমঞ্চে লাল-সবুজে অনন্য পারফরম্যান্স সঞ্জয়ের

বিশ্বকাপ ফুটবলে নেই বাংলাদেশ দল। তবে ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় দিনে কানাডার টরন্টোর বিএমও ফিল্ড স্টেডিয়াম যখন ‘সির সির’ (Sirr Sirr) গানে মাতোয়ারা, তখন মঞ্চে এক তরুণের পোশাকে ফুটে উঠল লাল-সবুজ। বিশ্ববাসী দেখল তার জামার হাতায় বাংলাদেশের মানচিত্র, সোনালি রঙের শাপলা আর রয়্যাল বেঙ্গল টাইগার। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমেরিকান ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব।

সঞ্জয় দেব জন্মসূত্রে বাংলাদেশি। তার পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের উত্তরসুর এলাকায়। মা মিতা দেবের বাড়ি সুনামগঞ্জের হাসননগরে। ১০-১১ বছর বয়সেই বাবা-মায়ের সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ক্যালিফোর্নিয়ার সান জোসেতে বেড়ে ওঠা ও সংগীতচর্চা হলেও শিকড়কে ভোলেননি এই তরুণ। প্রথম বাংলাদেশি হিসেবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যালবামে নিজের গান অন্তর্ভুক্ত করার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

বিশ্বকাপের আসরে ভারতীয় শিল্পী নোরা ফাতেহি ও ফরাসি শিল্পী ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’ গানটি পরিবেশন করেন সঞ্জয়। পারফরম্যান্স শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও আপলোড করে তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না এইমাত্র এটা ঘটল।’ ভক্তদের অনুরোধে তিনি জার্সির বদলে নিজের পোশাকেই বাংলাদেশের জাতীয় প্রতীক ও পতাকাকে সৃজনশীলভাবে ফুটিয়ে তুলেছিলেন।

সঞ্জয় দেবের এই অর্জনে গর্বিত তার স্বজনসহ সিলেট বিভাগের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পারফরম্যান্সের ভিডিও ও ছবি এখন ভাইরাল। সুনামগঞ্জ ও মৌলভীবাজারের মানুষ মেতেছে ‘সঞ্জয় বন্দনায়’। প্রবাসী এক তরুণের মাধ্যমে বিশ্ব ফুটবলের আসরে বাংলাদেশের নাম ও প্রতীক দেখে আনন্দিত দেশ ও বিদেশের কোটি বাঙালি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় মধুপুরের কুচিয়া খালে বৃক্ষরোপণ 

বাজেটে মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধীদল নাখোশ: প্রধানমন্ত্রী

13 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিশ্বমঞ্চে লাল-সবুজে অনন্য পারফরম্যান্স সঞ্জয়ের

পোষ্টের সময় : ০২:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬