০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইয়ুব খানের পর একমাত্র ফিল্ড মার্শাল, এবার হলেন প্রতিরক্ষা বাহিনী প্রধান

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো ‘প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ)’ পদে নিয়োগ পেলেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পাঠানো সারসংক্ষেপের ভিত্তিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ নিয়োগ অনুমোদন দেন বলে জানিয়েছে পাকিস্তানের জি নিউজ।

চলতি বছরের শেষেই সেনাবাহিনীর প্রধান হিসেবে মুনিরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যেই গত নভেম্বর পাকিস্তান সংবিধানের ২৭তম সংশোধনীর মাধ্যমে সৃষ্ট নতুন পদ—প্রতিরক্ষা বাহিনী প্রধান—সৃষ্টি করা হয়। সংশোধনী পাস হওয়ার পর পাঁচ বছরের জন্য নতুন পদে তাকে নিয়োগ দেওয়া হলো।

গত মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধ পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে মুনিরকে ফিল্ড মার্শালের মর্যাদা দেওয়া হয়। দেশটির সামরিক ইতিহাসে তিনি দ্বিতীয় সেনা কর্মকর্তা যিনি এ মর্যাদা পেলেন; এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন আইয়ুব খান।

নতুন দায়িত্ব ঘোষণার কিছুক্ষণ আগে সেনাপ্রধান হিসেবে দেওয়া এক বক্তব্যে আসিম মুনির বলেন, পাকিস্তান এখন অগ্রগতির নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে।

এদিকে একই দিনে জারি করা আরেক আদেশে বিমানবাহিনী প্রধান জহির আহমেদ বাবর সিধুরের মেয়াদ বাড়ানোর অনুমোদন দেন প্রেসিডেন্ট জারদারি। ২০২৬ সালের মার্চে বর্তমান পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হলে তার দায়িত্ব আরও দুই বছর বাড়বে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এর যাত্রা শুরু

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আইয়ুব খানের পর একমাত্র ফিল্ড মার্শাল, এবার হলেন প্রতিরক্ষা বাহিনী প্রধান

পোষ্টের সময় : ০৩:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫