১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ৩৫ লাখ ডলার সহায়তা দেবে কানাডা

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রাথমিকভাবে ৩৫ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, এই অর্থের মাধ্যমে বিশ্বস্ত অংশীদার সংস্থাগুলো দুর্গত মানুষের কাছে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, সুরক্ষা এবং অন্যান্য জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দেবে।

তিনি বলেন, ভেনেজুয়েলায় ভূমিকম্পে যে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে, তা অত্যন্ত হৃদয়বিদারক।

উল্লেখ্য, গত বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এরপর দেশজুড়ে ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। মাত্র ৩৯ সেকেন্ড পর দ্বিতীয় ও আরও শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মুক্তাগাছায় অবৈধ সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ৩৫ লাখ ডলার সহায়তা দেবে কানাডা

26 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ৩৫ লাখ ডলার সহায়তা দেবে কানাডা

পোষ্টের সময় : ০১:৫৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬