০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে ক্রীড়া সচিব

রাজধানী ঢাকার সন্নিকটে বিভাগীয় সদর ময়মনসিংহে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের স্থাপনের জন্য বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। এ সময় তিনি বলেন ক্রিকেট স্টেডিয়ামটি স্থাপন নির্মিত হলে দেশি-বিদেশি আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা এই স্টেডিয়ামের অনুষ্ঠিত হবে। স্টেডিয়াম কে ঘিরে এখানে পাঁচ তারকা মানের হোটেলসহ অন্যান্য অবকাঠাম গড়ে উঠবে সেই সাথে ময়মনসিংহের চেহারাও পাল্টে যাবে। স্টেডিয়াম স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।

আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের জন্য ময়মনসিংহ নগরীর সদর উপজেলার বাদে কল্পা মৌজায় বিশ একর জমি ক্ষতিগ্রহনসহ প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে একটি প্রস্তাব প্রস্তুত করছে ক্রীড়া মন্ত্রণালয়।

এ সময় জায়গা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিষদের প্রকল্প প্রকৌশলী মোঃ নাজিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আল লামিন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, বিএনপি নেতা এনামুল হক আকন্দ লিটন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

এই স্টেডিয়ামটি স্থাপনের জায়গা নির্ধারণ করার ব্যাপারে বিগত সাত বছর ধরে ক্রীড়া মন্ত্রণালয়ের লোকজন যোগাযোগ করলেও আলোর মুখ দেখেনি ক্রিকেট স্টেডিয়াম স্থাপনের প্রকল্পটি।

যুব ও ক্রীড়া সচিব বলেন দেশের যুব সমাজকে খেলাধুলার পাশাপাশি সামাজিক কাজে দক্ষতা অর্জনের জন্য সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে। সেই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টির জন্য রাজধানীর পাশে উন্নতমানের বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠার কার্যক্রম শুরুর উদ্যোগ নেয়া হচ্ছে।

সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী বলেন ময়মনসিংহে প্রস্তাবিত আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি হলে ঐতিহ্যবাহী ময়মনসিংহের ছেলে-মেয়েরা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় আরো কৃতিত্ব বয়ে আনবে। সম্প্রতি সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৪ শিরোপা অর্জনে জাতীয় মহিলা ফুটবল দলে ৮ জন নারী খেলোয়াড় ময়মনসিংহের কলসিন্দুরের সন্তান। জাতীয় পর্যায়ে খেলাধুলায় ময়মনসিংহের অবদান অনস্বীকার্য। তাই এ অঞ্চলে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা হবে।

নবগঠিত ময়মনসিংহ বিভাগের ওপর সরকারের বিশেষ দৃষ্টি থাকার কথা জানিয়ে ক্রীড়া সচিব বলেন, সরকার ময়মনসিংহকে খেলাধুলার তীর্থভূমি হিসেবে গড়ে তুলতে চায়। শিগগিরই এখানে একটি ইনডোর স্টেডিয়ামও নির্মাণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রাতারাতি আইনশৃঙ্খলায় বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

26 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে ক্রীড়া সচিব

পোষ্টের সময় : ০৭:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫