০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জে আজ সোমবার ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির পুরো পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে অনুভূত হয়েছে এ ভূমিকম্পের কম্পন।

জার্মানিভিত্তিক ভূতত্ত্ব গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসাইন্সেস (জিএফজেড) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

মাত্রাগত ভাবে বেশ বড় ভূমিকম্প হলেও এতে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তর। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ দপ্তর কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থা সুনামির সতর্কতাও জারি করেনি।

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র বলে পরিচিত ইন্দোনেশিয়ার ভৌগলিক অবস্থান এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’ বা ‘আগ্নেয় মেখলা’ টেকটনিক প্লেটের ওপর। এ কারণে দেশটিতে ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাৎ প্রভৃতি দুর্যোগ বেশ ঘন ঘন দেখা দেয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এর যাত্রা শুরু

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

পোষ্টের সময় : ০৬:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫