০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীসহ আটক ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নিজ বাসায় জেসমিন আক্তার (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী ভিটাপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফ জানান, রাত ১১টার দিকে নিহতের স্বজনরা ত্রিপল নাইনের মাধ্যমে পুলিশকে হত্যাকাণ্ডের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

ওসি আরও জানান, নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ এবং কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কাজী নজরুলের সমাধি ফলকে লিখিত কাব্যাংশের অনুপ্রেরণা যে চিঠিতে

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীসহ আটক ২

পোষ্টের সময় : ০৮:২৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫