০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে আঘাত হেনেছে টাইফুন মাতমো

চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে টাইফুন মাতমো। রোববার (৫ অক্টোবর) প্রদেশটিতে টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়।

দেশটিতে এমন সময় তাইফুন আঘাত হেনেছে যখন সেখানে বছরের অন্যতম বড় ছুটির মৌসুম চলছে। খবর রয়টার্সে।

তাইফুন মাতমোর প্রভাবে গত সপ্তাহে ফিলিপাইনে বন্যার সৃষ্টি হয়। এরপর এটি চীনের দিয়ে এগিয়ে আসে। রোববার স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে চীনা উপকূলে আছড়ে পড়ে তাইফুনটি।

চীনের দিকে এগোনোর সময় টাইফুনটির গতিবেগ ছিল ১৫১ কিলোমিটার। গত বুধবার থেকে চীনে শুরু হয়েছে ৮ দিনের সরকারি ছুটি। ওইদিন দেশটির জাতীয় দিবস ছিল।

দীর্ঘ ছুটি পাওয়ায় কোটি কোটি মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এমন সময় চীনে এসে বাগড়া দিয়েছে তাইফুন।

তাইফুনের কারণে গত শনিবার সন্ধ্যা থেকে ছুটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হাইনান প্রদেশের ফেরি সেবা বন্ধ করা হয়। যা সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করেছে।

এছাড়া কিছু জায়গায় ট্রেন ও বাস সেবা বন্ধ করা হয়েছিল। সঙ্গে পূর্বসতর্কতার অংশ হিসেবে ফ্লাইটও বাতিল করা হয়।

শনিবার এটি শক্তিশালী সামুদ্রিক ঝড় থেকে তাইফুনে পরিণত হয়। এরপর এটি গুয়াংডংয়ের দিকে অগ্রসর হতে থাকে। উপকূলে আঘাত হানায় এখন তাইফুনটি শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে বিএসভিইআরের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন

ফুলপুরে বিএনপি নেতা আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চীনে আঘাত হেনেছে টাইফুন মাতমো

পোষ্টের সময় : ১০:১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫