০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ বন্ধে ট্রাম্পের আহ্বান

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘাত বন্ধে হস্তক্ষেপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় দেশের নেতাদের সঙ্গে কথা বলে তিনি তাদের দ্রুত শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৬ জুলাই) স্কটল্যান্ডে তার ব্যক্তিগত গলফ রিসোর্ট সফরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, “উভয় দেশ যুদ্ধবিরতি এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুত আলোচনায় বসতে সম্মত হয়েছে।”

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই জানিয়েছেন, তার দেশ যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে। তবে তিনি শর্ত জুড়ে দেন যে, “কম্বোডিয়ার পক্ষ থেকে আন্তরিক ও বাস্তব পদক্ষেপ দেখতে চায় থাইল্যান্ড।”

গত ২৪ জুলাই শুরু হওয়া এই সীমান্ত সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে সেনাসদস্য ছাড়াও বেসামরিক নাগরিক রয়েছেন। সহিংসতার কারণে হাজারো মানুষ সীমান্তবর্তী এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প আরও জানান, সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের পক্ষে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা অব্যাহত রাখা সম্ভব নয়। তবে তিনি পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচনা পুনরায় শুরু করার আগ্রহ প্রকাশ করেন।

এদিকে, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে থাইল্যান্ড ও কম্বোডিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৬ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত রয়েছে। এর আগেই ট্রাম্পের এই বিবৃতি আসায় কূটনৈতিকভাবে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি, রয়টার্স

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যে মুখে মা, সে মুখে মাদক না: বাকৃবি ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান

৮ মাস পর সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ বন্ধে ট্রাম্পের আহ্বান

পোষ্টের সময় : ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫