০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে

  • RA
  • পোষ্টের সময় : ০৯:৩৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৪৩৫ ভিউ :

কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। বুধবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, হামলার প্রতিবাদে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে এবং ভারতে অবস্থানরত পাকিস্তানিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সিন্ধু পানি চুক্তিও বাতিল করা হয়েছে।

পাক-ভারত সীমান্তে ওয়াঘা-আটারি পথ বন্ধের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ১ মে-র মধ্যে পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। উভয় দেশের হাইকমিশন থেকেও সামরিক উপদেষ্টাদের প্রত্যাহার করা হবে।

এর আগের দিন পেহেলগামের বৈসারন এলাকায় বন্দুকধারীদের অতর্কিত হামলায় ২৬ জন নিহত হন। হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) নামের একটি সংগঠন, যাদের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহকে ‘সোলার সিটি’ করার দাবি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

'সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে'

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে

পোষ্টের সময় : ০৯:৩৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫