০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে দাম কমলো পেট্রোল-ডিজেল-কেরোসিনের

পাকিস্তানের কেন্দ্রীয় সরকার সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম ৫ দশমিক ৬৬ রুপি, হাই-স্পিড ডিজেল (এইচএসডি)-এর দাম ১ দশমিক ৩৯ রুপি এবং কেরোসিনের দাম ৩ দশমিক ২৬ রুপি হ্রাস করেছে হ্রাস করেছে। বুধবার (১৫ অক্টোবর) বিবৃতি জারি করে এই নির্দেশনা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্স বিভাগ।

ফিন্যান্স বিভাগের নির্দেশনা অনুসারে, আজ বৃহস্পতিবার থেকে দেশটিতে খুচরা পর্যায়ে প্রতি লিটার পেট্রোল ২৬৩ দশমিক ০২ রুপি, হাই-স্পিড ডিজেল ২৭৫ দশমিক ৪১ রুপিতে এবং কেরোসিন প্রতি লিটার ১৮৭ দশমিক ৭১ রুপিতে বিক্রি হবে।

‘আন্তর্জাতিক বাজারের বর্তমান অবস্থার ভিত্তিতে এই মূল্যমান নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ দিন এই মূল্যমান বলবৎ থাকবে। ১৫ দিন পর বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন দাম নির্ধারণ করা হবে’, বলা হয়েছে সরকারি বিবৃতিতে।

করোনা মহামারি কেটে যাওয়ার পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যাওয়ায় যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছিল পাকিস্তান, তার রেশ এখনও পুরোপুরি কাটেনি। সে সময় দেশটিতে হু হু করে বাড়ছিল জ্বালানি তেলের দাম; আর তার জেরে পাল্লা দিয়ে বাড়ছিল সব ধরণের পণ্য ও পরিষেবার মূল্য।

ফলে ব্যাপক সংকটে পড়েছিল দেশটির নিম্নবিত্ত ও সীমিত আয়ের লোকজনরা। বর্তমানে অবশ্য সেই সংকট খানিকটা প্রশমিত হয়েছে।

পাকিস্তানের পরিবহন খাতের প্রায় পুরোটাই পেট্রোল, ডিজেল ও হাইস্পিড ডিজেলনির্ভর। পেট্রোল ও হাই স্পিড ডিজেলের দাম কমায় স্বাভাবিকভাবেই উপকৃত হবেন সাধারণ নিম্নবিত্ত-সীমিত আয়ের লোকজন এবং উাদ্যোক্তারা।

দেশটির পার্বত্য এলাকাগুলোতে এখনও জ্বালানি গ্যাস সহজলভ্য নয়। সেসব এলাকার লোকজন রান্নার জন্য কেরোসিন তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কেরোসিনের দাম হ্রাস পাওয়ায় সবচেয়ে বেশি উপকার পাবেন খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের পাহাড়ি এলাকাগুলোর বাসিন্দারা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে: বকশীগঞ্জ ইউএনও

মদনে বাসা ভাড়া নিয়ে বিরোধে হামলার অভিযোগ, দুই শিক্ষিকাসহ গ্রেপ্তার ৩

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাকিস্তানে দাম কমলো পেট্রোল-ডিজেল-কেরোসিনের

পোষ্টের সময় : ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫