০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পুণ্যার্থীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ, ১৮ জন নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৮ পুণ্যার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজ্যের দেওঘর জেলার জামুনিয়া গ্রামসংলগ্ন এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এখন শ্রাবণী মেলা চলছে এবং এসময় হাজার হাজার পুণ্যার্থী বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে জল অর্পণ করতে দেওঘরে যান।

দেওঘরের সংসদ সদস্য নিশিকান্ত দুবে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার লোকসভা কেন্দ্র দেওঘরে শ্রাবণ মাসে কাঁওয়ার যাত্রার সময় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। বাবা বৈদ্যনাথ যেন তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে একটি বাস দেওঘরের বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে যাওয়ার পথে মোহনপুরে যমুনিয়া নদীর তীরে, একটি বিখ্যাত শিব-পার্বতী মন্দিরের কাছে একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটির ভেতর থেকে এর পরে চিৎকারের শব্দ শোনা যায়।

দুর্ঘটনার পরপরই পুলিশ, অ্যাম্বুলেন্স ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে আহত ও নিহতদের উদ্ধার করা হয়। আহতদের কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও দেওঘর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, চালকদের অবহেলার জন্য এই দুর্ঘটনার ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে প্রাণী চিকিৎসক ও গবেষকদের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন শনিবার

গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতে পুণ্যার্থীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ, ১৮ জন নিহত

পোষ্টের সময় : ০৬:০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫