০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে প্রতিমা বিসর্জনের সময় পানিতে ডুবে ১৩ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় দুটি আলাদা দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জনই শিশু। বৃহস্পতিবার (২ অক্টোবর) উজ্জয়িনের ইঙ্গোরিয়া এলাকা এবং খণ্ডওয়া জেলার পাণ্ডনা তহসিলে ঘটনাগুলি ঘটে। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

খান্ডোয়া পুলিশ সুপার (এসপি) মনোজ রাইয় জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অস্থায়ী সেতুর ওপর পার্ক করা অবস্থায় গাড়িটি লেকের মধ্যে পড়ে যায়। ঘটনার পর ১০-১৫ জন লেকে ঝাঁপ দিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করেন, তবে ডুবে যাওয়া কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তিদের মধ্যে নাবালকসহ ১৩ জন ছিলেন। তাদের মধ্যে নারী ছিলেন ছয়জন।

পুলিশ জানিয়েছে, আট বছর বয়সি একজন মেয়ে এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী দল তাকে খোঁজার জন্য অভিযান অব্যাহত রেখেছে। খান্ডোয়ার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সিদ্ধার্থ বহুগুণা জানান, আহত তিনজন মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ও পি জুগতাওয়াট নিশ্চিত করেছেন, হাসপাতালে ১৩ জনের লাশ এসে পৌঁছেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এর যাত্রা শুরু

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতে প্রতিমা বিসর্জনের সময় পানিতে ডুবে ১৩ জনের মৃত্যু

পোষ্টের সময় : ১০:৩৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫