০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিডনিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উইকিলিকসের প্রতিষ্ঠাতা

ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ এবং গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট তুলে ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত একটি বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

রবিবার সকালে অনুষ্ঠিত এই মিছিলে লাখো মানুষ সিডনির বিখ্যাত হারবার ব্রিজ অতিক্রম করেন। অ্যাসাঞ্জ তার পরিবারের সদস্যদের সঙ্গে মিছিলে হাঁটেন এবং পাশে ছিলেন সাবেক অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী ও নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার বব কার। কারাগার থেকে মুক্তি পেয়ে অ্যাসাঞ্জ ২০২৪ সালে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে আসেন। মিছিলে অংশ নিলেও তিনি জনসম্মুখে কোনো বক্তব্য দেননি।

মিছিলে অংশ নেওয়া মানুষজন “সিজফায়ার নাউ” ও “ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দিতে দিতে প্রবল বাতাস ও বৃষ্টির মধ্যেও হারবার ব্রিজ পার হন। বিক্ষোভের সময় নিরাপত্তার জন্য অতিরিক্ত শত শত পুলিশ সদস্য মোতায়েন করে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ।

মিছিল শেষে সিডনির ল্যাং পার্কে আয়োজিত সমাবেশে গ্রিনস পার্টির সিনেটর মেহরিন ফারুকি বলেন, “এই মিছিল ইতিহাস গড়বে।” তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান এবং রাজ্য সরকারকে সমালোচনা করে বলেন, বিক্ষোভ বন্ধের চেষ্টা ছিল অগণতান্ত্রিক।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই হাজার হাজার ফিলিস্তিনি শিশুদের নাম লেখা ব্যানার বহন করেন, যারা গাজায় চলমান যুদ্ধে নিহত হয়েছে।

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য এড হুসিক মিছিলে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের প্রতি আহ্বান জানান, যেন অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে। অস্ট্রেলিয়া এখনো সে সিদ্ধান্ত না নিলেও, গত মঙ্গলবার ১২টি দেশের সঙ্গে যৌথ বিবৃতিতে জানিয়েছে যে, তারা “দুই রাষ্ট্র সমাধানের অংশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েলি হামলায় ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের ওই হামলায় ১,২১৯ জন ইসরায়েলি নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক। হামলায় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়; তাদের মধ্যে এখনো ৪৯ জন বন্দি এবং ২৭ জন মারা গেছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বিশ মিনিটে সাত বিস্ফোরণে কাঁপলো দুবাই

আল জাজিরার কার্যক্রম নিষিদ্ধ করল পাকিস্তান

04 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সিডনিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উইকিলিকসের প্রতিষ্ঠাতা

পোষ্টের সময় : ০১:১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫