১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত ২৯

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে স্থল অভিযান চালিয়ে ২৯ জনকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, দেশজুড়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে সীমান্তবর্তী এলাকায় এই ‘পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক’ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাকিস্তানি তালেবান (টিটিপি)-এর আস্তানাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

তবে এ বিষয়ে আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তান সরকারের দাবি, এসব হামলার পেছনে মূলত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দায়ী।

এর একদিন আগে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদর দপ্তরে বন্দুক ও বিস্ফোরক নিয়ে হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। ওই হামলায় তিন রেঞ্জার্স সদস্য নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন হামলাকারী নিহত এবং আহত অবস্থায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনীর দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন আফগান নাগরিক। করাচির ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান থেকে বিচ্ছিন্ন গোষ্ঠী জামাত-উল-আহরার।

পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, সর্বশেষ সীমান্ত অভিযানে পাকিস্তানি তালেবানের ঘাঁটিগুলোই লক্ষ্যবস্তু ছিল। আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান ও পাকিস্তানি তালেবান আলাদা সংগঠন হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে ইসলামাবাদ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

টাঙ্গাইলে শিশুপুত্র হত্যার দায়ে মায়ের ১৩ বছর কারাদন্ড

সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত ২৯

29 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত ২৯

পোষ্টের সময় : ০৮:১৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬