০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা, বাংলাদেশি আটক

বিনা অনুমতিতে সৌদি আরবের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস বলেছে, ‘এতদ্বারা সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা/হলরুম ভাড়া করে এবং হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসা-বাড়িতে অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথা প্রচারের জন্য স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কতিপয় বাংলাদেশি আটক হয়েছেন মর্মে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অবহিত হয়েছে।’

এমতাবস্থায়, সম্মানিত প্রবাসী বাংলাদেশিদেরকে যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোন প্রকার সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সকল ধরণের অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার হতে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

একইসঙ্গে সৌদি আরবের আইন-কানুন বিধি-বিধান মেনে চলার জন্যও সকলকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য, সৌদি আরবের আইন অনুযায়ী, কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ছাড়া কোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ, দলবদ্ধ প্রচারণা কিংবা সংশ্লিষ্ট কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এসব কর্মকাণ্ড স্থানীয় আইন লঙ্ঘনের শামিল এবং এতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এর যাত্রা শুরু

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা, বাংলাদেশি আটক

পোষ্টের সময় : ০৯:২৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫