০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, ৭ জিম্মি হস্তান্তর

ফিলিস্তিনের গাজায় বন্দি বিনিময় শুরু করেছে হামাস ও ইসরায়েল। ইতোমধ্যেই সাতজন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

স্থানীয় সময় আজ সোমবার সকালেই যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, সাতজন জিম্মিকে আইসিআরসির কাছে হস্তান্তর করেছে হামাস। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন ২০০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, উভয় পক্ষের বন্দির মুক্তি তদারকি করার জন্য কাজ করছে তারা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এর যাত্রা শুরু

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, ৭ জিম্মি হস্তান্তর

পোষ্টের সময় : ১২:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫