০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলজেরিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন সিফি ঘরিব

আলজেরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে সিফি ঘরিবকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববুন।

জানা যায়, মন্ত্রিসভায় রদবদল করে সিফি ঘরিবকে নতুন প্রধানমন্ত্রী এবং মুরাদ আজদালকে জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঘরিব এর আগে শিল্পমন্ত্রী ছিলেন। তবে গত মাসে তেববুন নাদির লারবাউইয়ের দায়িত্ব শেষ করার পর থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ঘরিব।

অন্যদিকে জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া আজদাল ছিলেন আলজেরিয়ার রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সোনেলগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

প্রেসিডেন্সি জানিয়েছে, অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরা তাদের আগের পদেই বহাল থাকবেন।

প্রসঙ্গত, গ্যাস উৎপাদনকারী উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া ইউরোপের কয়েকটি দেশের জ্বালানি সরবরাহকারী হলেও বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি তারা অর্থনীতিকে বহুমুখী করার চেষ্টা চালাচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

বৃষ্টিতে ভিজেই ময়মনসিংহে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা

05 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আলজেরিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন সিফি ঘরিব

পোষ্টের সময় : ০৯:৪৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫