০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আল জাজিরা বলকানসের সম্প্রচার বন্ধ

আর্থিক সংকটের জেরে এক যুগের বেশি সময় ধরে প্রচারিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলকানস এর সম্প্রচার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার আনুষ্ঠানিকভাবে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রায় ১৪ বছর সংবাদ পরিবেশনের পর আল জাজিরা বলকানস তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে গুটিয়ে নিয়েছে। চ্যানেলটির শনিবার দুপুরের সংবাদ পরিবেশনের শেষে উপস্থাপিকা দালিজা হাসানবেগোভিচ বলেন, “এটাই ছিল আল জাজিরা বলকানসের শেষ সংবাদ অনুষ্ঠান। প্রায় ১৪ বছর আমাদের ওপর আস্থা রাখার জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা।”

তবে এই বন্ধের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতে চ্যানেল কর্তৃপক্ষ অস্বীকৃতি জানিয়েছে বলে এএফপির খবরে উল্লেখ করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম এবং সাংবাদিক সংগঠনগুলো জানিয়েছে, অর্থনৈতিক সংকটই চ্যানেল বন্ধের মূল কারণ।

২০১১ সালের নভেম্বরে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে প্রধান স্টুডিও স্থাপন করে আল জাজিরা বলকানস। সাবেক যুগোস্লাভিয়ার দেশগুলোতে প্রচলিত সার্বো-ক্রোয়েশিয়ান ভাষায় সংবাদ সম্প্রচার করত এই চ্যানেল।

১৯৯০-এর দশকে যুগোস্লাভ ফেডারেশনের ভাঙন এবং যুদ্ধ-পরবর্তী সময়ে, পুরো অঞ্চলজুড়ে প্রথম আঞ্চলিক সংবাদমাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছিল আল জাজিরা বলকানস। চ্যানেলটিতে প্রায় ২০০ জন কর্মী কর্মরত ছিলেন।

হঠাৎ করে সম্প্রচার বন্ধ ঘোষণায় হতাশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনগুলো। ক্রোয়েশিয়ার সাংবাদিক সমিতি এবং সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে জানায়, “যেসব দেশে গণমাধ্যমের বহুত্ববাদ দুর্বল বা নেই বললেই চলে, সেখানে এটি একটি গণতান্ত্রিক ক্ষতি। এটি সত্য ও স্বাধীনতার ক্ষেত্রেও হুমকি।”

এছাড়াও বসনিয়ার সাংবাদিক সংগঠন বিএইচ নোভিনারি জানিয়েছে, “এই চ্যানেল বন্ধ হয়ে যাওয়ায় দর্শকরা একটি নির্ভরযোগ্য তথ্যের উৎস হারালেন।”

সূত্র: এএফপি

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল, ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ

ত্রিশা‌লে ‘২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

03 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আল জাজিরা বলকানসের সম্প্রচার বন্ধ

পোষ্টের সময় : ০৮:৫৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫