০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় মাদরাসা ধসে নিহত ৩, নিখোঁজ ৩৮ শিক্ষার্থী

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং ৩৮ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে মোট ১০২ জনকে শনাক্ত করেছেন, যার মধ্যে ৯৯ জন জীবিত এবং তিন জন নিহত।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও ৩৮ জন আটকা পড়ে থাকতে পারে। এ পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৯১ জন নিজ উদ্যোগে বের হতে পেরেছেন। আহত ৭৭ জনকে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকর্মীরা এখন ভবনের অবশিষ্ট কাঠামো পর্যবেক্ষণ, নিরাপত্তা মূল্যায়ন এবং নতুন উদ্ধারপথ তৈরির কাজ চালাচ্ছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আল-খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের চারতলা ভবনটি গতকাল সোমবার বিকেল ৩টার দিকে ধসে পড়ে, যখন শিক্ষার্থীরা আসরের নামাজের জন্য জড়ো হচ্ছিলেন। চতুর্থ তলায় কংক্রিট ঢালাই করার সময় ফাউন্ডেশনের খুঁটি ভেঙে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।

এটি চলতি মাসে ইন্দোনেশিয়ায় দ্বিতীয় ভবনধসের ঘটনা। এর আগে ৩ সেপ্টেম্বর পশ্চিম জাভার বগর জেলায় একটি কমিউনিটি হলে কুরআন তেলাওয়াত অনুষ্ঠানের সময় ভবন ধসে তিন জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শেখ হাসিনা ও আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল: প্রিন্স

ফিলিস্তিনি বন্দিশিবিরের পরিখায় কুমির ছাড়া যাবে না: আদালত

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইন্দোনেশিয়ায় মাদরাসা ধসে নিহত ৩, নিখোঁজ ৩৮ শিক্ষার্থী

পোষ্টের সময় : ০৬:৪৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫