০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় কাতারের আমির

কাতারের রাজধানী দোহায় দখলদার ইসরায়েলের হামলায় নিহত ছয়জনের জানাজায় অংশ নিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দোহার শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহত ছয়জনের মধ্যে পাঁচজন ছিলেন ফিলিস্তিনের। তাদের মরদেহ ফিলিস্তিনের পতাকায় মোড়ানো হয়। নিহত অপরজন কাতারের সেনাবাহিনীর সদস্য ছিলেন। তার নাম কর্পোরাল বদর সাদ মোহাম্মদ আল-হুমাইদি আল দোসারি। তার মরদেহ কাতারের পতাকায় মোড়ানো হয়।

নিহতদের মরদেহ মিসাইমির কবরস্থানে দাফন করা হবে বলে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমানবাহিনী এ হামলা চালায়। তবে শীর্ষ নেতাদের সবাই বেঁচে গেছেন।

যদিও এ হামলায় ছয়জন প্রাণ হারান। যারমধ্যে কাতারের সেনাবাহিনীর এক সদস্যও ছিলেন। এছাড়া নিহতদের মধ্যে হামাস নেতা খলিল আল-হায়ার ছেলে রয়েছেন। মূলত খলিল ও তার অন্য সহযোদ্ধাদের হত্যা করতে দখলদাররা হামলা চালায়।

হামলার পর কাতারের আমির সংবাদমাধ্যম সিএনএনকে এক সাক্ষাৎকারে জানান, খলিল আল-হায়া নিহত হয়েছেন কি না এ ব্যাপারে কোনো তথ্য জানেন না তিনি। এছাড়া হামাস-ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন নিয়েও নতুন করে ভাববেন বলে জানান তিনি। দোহায় ইসরায়েলের এ হামলার কারণে ইসরায়েলি জিম্মিদের মুক্তি পাওয়ার আশা শেষ হয়ে গেছে বলেও উল্লেখ করেন কাতারের শাসক।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ?

দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, একজনের কারাদণ্ড

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় কাতারের আমির

পোষ্টের সময় : ১০:০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫