০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক দশক পর মুক্তি পেলেন মুয়াম্মার গাদ্দাফির ছেলে

লেবাননে প্রায় এক দশক বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফি।

সোমবার (১০ নভেম্বর) তাকে ৯ লাখ ডলারের বন্ডে জামিনে কারামুক্তি দেয় দেশটির কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

তবে মুক্তি মিললেও আপাতত হানিবাল গাদ্দাফির ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে। বিচারকাজ সম্পন্ন না করে জামিন দেওয়ার এই ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

এর আগে, আলোচিত শিয়া নেতা মুসা আল-সদরের নিখোঁজ মামলায় তথ্য গোপনের অভিযোগে ২০১৫ সালে হানিবাল গাদ্দাফিকে আটকের নির্দেশ দেয় লেবানন কর্তৃপক্ষ। পরে তাকে সিরিয়া থেকে অপহরণ করে লেবাননে নেওয়া হয়।

উল্লেখ্য, লেবাননের আমাল আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন আল-সদর। ১৯৭৮ সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এর যাত্রা শুরু

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এক দশক পর মুক্তি পেলেন মুয়াম্মার গাদ্দাফির ছেলে

পোষ্টের সময় : ০৩:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫