০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কনসার্টে গিয়ে ক্যামেরায় ধরা পড়লো পরকীয়া: সংসার ভাঙছে অ্যাস্ট্রোনোমারের সিইওর

স্টেজে গান নয়, গ্যালারির এক কোণেই যেন তৈরি হয়ে গেল নতুন নাটক! সম্প্রতি যুক্তরাষ্ট্রের বস্টনে ব্রিটিশ জনপ্রিয় ব্যান্ড ‘কোল্ডপ্লে’-এর কনসার্টে সংগীতপ্রেমীদের মাঝে হঠাৎ করেই ভাইরাল হয়ে গেল এক প্রেমিক যুগলের ঘনিষ্ঠ মুহূর্ত। তবে গান কিংবা পারফরম্যান্স নয়, আলোচনার কেন্দ্রে এখন সেই যুগল—যারা ছিলেন আসলে সহকর্মী, কিন্তু আচরণে যেন একান্ত প্রিয়জন!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে দেখা যায়, সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার-এর CEO অ্যান্ডি বায়রন এবং প্রতিষ্ঠানটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে সময় কাটাচ্ছেন। হঠাৎ ক্যামেরার ফ্ল্যাশ বুঝতেই তারা তৎক্ষণাৎ একে অপরের থেকে দূরে সরে যান, মুখ লুকান, এমনকি বসে পড়েন দর্শকদের মাঝখানে। মঞ্চ থেকে এই দৃশ্য লক্ষ্য করে কোল্ডপ্লে-এর গায়ক ক্রিস মার্টিন মজার ছলে বলেন, “ওদের দেখুন! হয়ত এরা পরকীয়া করছে, না হয় খুব লাজুক!”—আর এতেই হেসে কুটি দর্শকরা।

তবে বিষয়টি হাসির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। পরে জানা যায়, অ্যান্ডি বায়রন বিবাহিত এবং তার স্ত্রী মেগান কেরিগান বায়রন নিউইয়র্কে থাকেন। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই মেগান নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘বায়রন’ পদবি সরিয়ে দেন এবং কিছু সময় পরেই প্রোফাইলই ডিলিট করে দেন। এর ফলে তাদের দাম্পত্য জীবনে টানাপড়েনের ইঙ্গিত মিলেছে।

প্রেমিকা না স্ত্রী?—এই প্রশ্ন ঘিরে শোরগোল পড়ে যায় ইন্টারনেটজুড়ে। বহু ব্যবহারকারী প্রশ্ন তোলেন, একজন CEO এবং HR প্রধানের এমন ঘনিষ্ঠতা কি পেশাদার সীমা লঙ্ঘন করছে না? কেউ আবার বিষয়টিকে “গোপন পরকীয়া ফাঁস” বলে অভিহিত করছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্ণার’ উদ্বোধন

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

03 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কনসার্টে গিয়ে ক্যামেরায় ধরা পড়লো পরকীয়া: সংসার ভাঙছে অ্যাস্ট্রোনোমারের সিইওর

পোষ্টের সময় : ১০:৩৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫