০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেরালার নদী ও জলাশয়গুলোতে ‘মস্তিষ্ক-খেকো’ অ্যামিবা

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১২:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩৩ ভিউ :

ভারতের কেরালা রাজ্যে প্রাণঘাতী ‘মস্তিষ্ক-খেকো’ অ্যামিবা Naegleria fowleri সংক্রমণের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। PAM বা প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিসে আক্রান্ত হয়ে ৬৯ জনের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের বেশিরভাগই গত এক সপ্তাহের মধ্যে ঘটেছে।

বিশেষজ্ঞদের মতে, এই অ্যামিবা উষ্ণ ও স্থির মিঠা পানিতে বাস করে। সাঁতার কাটা বা গোসলের সময় নাকের মাধ্যমে এটি দেহে প্রবেশ করে এবং সরাসরি মস্তিষ্কে সংক্রমণ ঘটায়। তবে মানুষ থেকে মানুষে এটি ছড়ায় না।

জলবায়ুর উষ্ণতার কারণে অ্যামিবার বিস্তার সহজ হচ্ছে এবং গরমের মৌসুমে মানুষ বেশি সময় পানিতে কাটানোর কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। PAM-এর প্রাথমিক লক্ষণগুলো ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মতো মাথাব্যথা, জ্বর, বমি এবং ঘাড় শক্ত হয়ে যাওয়া। লক্ষণ প্রকাশের ৫–৭ দিনের মধ্যে রোগটি প্রাণঘাতী হয়ে ওঠে।

চিকিৎসায় কিছু রোগী প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়ার ফলে বেঁচে গেছেন। নাকের ক্লিপ ব্যবহার, স্থির পানিতে না যাওয়া এবং কুয়া-ট্যাঙ্ক ক্লোরিন দিয়ে জীবাণুমুক্ত করার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ সম্ভব। কেরালা সরকার জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ?

দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, একজনের কারাদণ্ড

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেরালার নদী ও জলাশয়গুলোতে ‘মস্তিষ্ক-খেকো’ অ্যামিবা

পোষ্টের সময় : ১২:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫