০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ১০০ টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান

গাজা এবং ফিলিস্তিনের জন্য প্রথম দফায় ১০০ টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। এর ফলে পাকিস্তান থেকে এখন পর্যন্ত মোট ত্রাণের পরিমাণ দাঁড়ালো ১,৮১৫ টনে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ বিমানবন্দর থেকে আজ সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে এই ত্রাণ পাঠানো হবে। ফ্লাইটটির বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’র চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।

ত্রাণের এই চালানে রয়েছে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধপত্র। এগুলো জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে গাজায় পাঠানো হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যে মুখে মা, সে মুখে মাদক না: বাকৃবি ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান

৮ মাস পর সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজায় ১০০ টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান

পোষ্টের সময় : ০১:৩৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫