০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত অন্তত ১০

গ্রিসের ক্রিট দ্বীপে এক বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি পারিবারিক প্রতিহিংসা থেকে ঘটতে পারে। খবর- এএফপি

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, ইরাক্লিও থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভোরিজিয়া গ্রামে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে একজন ৫০ বছর বয়সী নারী রয়েছেন।

এএনএর তথ্যমতে, এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে ওই এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে বিস্ফোরক হামলার ঘটনাও ঘটে।

রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানায়, আহতদের উদ্ধারে সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে এলাকা নিরাপদ করে তোলে, যাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে।

ক্রিট দ্বীপে অবৈধ অস্ত্রধারণ বেশ প্রচলিত এবং পারিবারিক প্রতিশোধমূলক সহিংসতা প্রায়ই ঘটে থাকে। গত রোববারও দ্বীপের পশ্চিমাঞ্চলে এক যুবক (২৩) গুলি করে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কাজী নজরুলের সমাধি ফলকে লিখিত কাব্যাংশের অনুপ্রেরণা যে চিঠিতে

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত অন্তত ১০

পোষ্টের সময় : ০৯:০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫