০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

চিকিৎসা বিজ্ঞানে চলতি বছর নোবেল পুরষ্কার পেয়েছেন মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড র‍্যামসডেল ও শিমন সাকাগুচি

পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারে অবদান রাখায় চলতি বছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরষ্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তাঁরা হলেন মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড র‍্যামসডেল ও শিমন সাকাগুচি।

সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি ঘোষণা করেছে, ২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন এই তিন জন। পেরিফেরাল ইমিউন টলারেন্স—বিষয়ে আবিষ্কারের জন্য তাঁদের এ সম্মান দেওয়া হচ্ছে।

তাঁরা প্রথম শনাক্ত করেন রোগ প্রতিরোধ ব্যবস্থার বিশেষ রক্ষাকারী কোষ—রেগুলেটরি টি সেল। এ আবিষ্কার নতুন এক গবেষণা ক্ষেত্রের ভিত্তি গড়ে দেয়। একই সঙ্গে এই আবিষ্কারের হাত ধরে চিকিৎসা বিজ্ঞানে নানা সম্ভাবনার পথ খুলে গেছে।

বর্তমানে এ আবিষ্কারের ওপর ভিত্তি করে তৈরি সম্ভাব্য চিকিৎসা পদ্ধতির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। গবেষকদের আশা, ভবিষ্যতে এই আবিষ্কার কাজে লাগিয়ে অটোইমিউন রোগ নিরাময় বা নিয়ন্ত্রণ করা যাবে। ক্যানসারের চিকিৎসায় আরও কার্যকর উপায় বের হবে। স্টেম সেল প্রতিস্থাপনের পর দেখা দেওয়া গুরুতর জটিলতাও এভাবে প্রতিরোধ করা সম্ভব হতে পারে।

এর আগে, গত বছর ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা’র জন্য দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকান নোবেল পুরষ্কার লাভ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শেখ হাসিনা ও আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল: প্রিন্স

ফিলিস্তিনি বন্দিশিবিরের পরিখায় কুমির ছাড়া যাবে না: আদালত

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

পোষ্টের সময় : ০৪:১৭:০০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫