০৫:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে ভাইরাল: ২৭ লাখের মোটরসাইকেল উপহার দিলেন পুতিন

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের এক ব্যক্তি টেলিভিশন সাক্ষাৎকার দিয়ে ভাইরাল হয়ে গিয়েছিলেন। গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরসঙ্গীরা তাকে ২২ হাজার ডলার (প্রায় ২৭ লাখ টাকা) মূল্যের একটি মোটরসাইকেল উপহার দেন।

পুতিনের সফরসঙ্গীদের ওই উপহার পাওয়া ব্যক্তি হচ্ছেন আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের অবসরপ্রাপ্ত অগ্নিনির্বাপণ বিভাগের পরিদর্শক মার্ক ওয়ারেন। তাকে নতুন জলপাই-সবুজ রঙের ইউরাল গিয়ার আপ মোটরসাইকেল (সাইডকারসহ) দেওয়া হয়। এটি ১২ আগস্ট তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের শীর্ষ সম্মেলনের আগেই এটি আলাস্কায় আনা হয়।

ওয়ারেনের একটি পুরোনো ইউরাল মোটরসাইকেল ছিল। একদিন বাজার করার সময় মোটরসাইকেলসহ তিনি রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলের দায়িত্বরত কর্মীদের নজরে আসেন। তারা তার সাক্ষাৎকারও নেন। তিনি সেখানে তার সোভিয়েত আমলে ডিজাইন করা মোটরবাইকের যন্ত্রাংশ পাওয়া কতটা কঠিন, সেই কথা বলেন। তার ওই সাক্ষাৎকার ভাইরাল হয়ে যায়।

ওয়ারেন সিএনএনকে বলেন, ‘পুরো ব্যাপারটাই হুট করে ভাইরাল হলো, আমি জানি না কেন। আমি তো একেবারেই সাধারণ একজন মানুষ। তারা শুধু একটি পুরোনো ইউরালের ওপর একজনকে চড়তে দেখে তার সাক্ষাৎকার নিলেন। আর কোনো কারণে তারা মনে করলেন, এটা দারুণ কিছু।’

১৫ আগস্ট সম্মেলনের দুই দিন আগে একজন সাংবাদিক ওয়ারেনকে ফোন করে বলেন, তিনি একটি মোটরসাইকেল পাবেন। প্রথমে তিনি ভেবেছিলেন, কেউ হয় তো তার সঙ্গে মজা করছেন অথবা প্রতারণার চেষ্টা করছেন।

সম্মেলন শেষে ওয়ারেনকে অ্যাঙ্কোরেজের একটি হোটেলের পার্কিং লটে নিয়ে যাওয়া হয়। সেখানে ছয়জন মানুষ বাইকের পাশে দাঁড়িয়ে ছিলেন। তাদের সবাইকে তার রাশিয়ার প্রতিনিধি মনে হয়েছিল।

ওয়ারেন বলেন, ‘আমি সেখানে গিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম।’ আমি তাঁদের বললাম, ‘তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছ।’

কাগজপত্রে সই করার সময় ওয়ারেন দেখলেন, বাইকটির উৎপাদনের তারিখ একেবারে সর্বসাম্প্রতিক। তিনি বলেন, ‘স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা শোরুম থেকে বেরিয়েই ২৪ ঘণ্টার মধ্যে প্লেনে উঠে এখানে এসেছে।’

যুক্তরাষ্ট্রে অবস্থিত রুশ দূতাবাসের কর্মী আন্দ্রেই লেদেনেভ সাবেক অগ্নিনির্বাপণ কর্মকর্তা ওয়ারেনের হাতে চাবি তুলে দেন। তিনি বলেন, ‘আমি বলতে চাই, এটি রাশিয়ার প্রেসিডেন্টের ব্যক্তিগত উপহার।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বিশ মিনিটে সাত বিস্ফোরণে কাঁপলো দুবাই

আল জাজিরার কার্যক্রম নিষিদ্ধ করল পাকিস্তান

04 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে ভাইরাল: ২৭ লাখের মোটরসাইকেল উপহার দিলেন পুতিন

পোষ্টের সময় : ১২:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫