১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় শিশু নিহত, ট্রাকের মাছ লুট করছিলেন জনতা

ভারতের বিহারের সীতামার্চি জেলায় ট্রাকের ধাক্কায় ১৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। ধাক্কাটি এতো জোরে ছিল যে সে ঘটনাস্থলেই মারা যায়। যখন তার মরদেহ রাস্তায় পড়েছিল তখন সেই ট্রাকের মাছ লুট করতে ব্যস্ত হয়ে পড়েন আশপাশের মানুষ।

সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (১৬ জানুয়ারি) জানিয়েছে, পাপরি থানাধীন জাঝিহাট গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রিতেশ কুমার গোলো নামে সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থী রাস্তা পার হচ্ছিল। তখন তাকে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। এতে সঙ্গে সঙ্গে প্রাণ হারায় সে। তখন তার পরিবারের সদস্যরা সেখানে ছুটে আসে। রাস্তায় যখন গোলোর নিথর দেহ পড়েছিল এবং তার আপজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠছিল তখনই অন্য মানুষজন মাছ লুট করতে ব্যস্ত হয়ে পড়েন। ওই দুর্ঘটনার পর ট্রাক থেকে মাছগুলো ছিটকে পড়ে।

তারা অ্যাম্বুলেন্স-পুলিশকে খবর না দিয়ে বা নিহতদের পরিবারকে সাহায্য না করে মাছ লুটপাট করছিলেন। তারা বস্তায় ভরে ভরে মাছ নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ ঘটনাস্থলে এসে লুটপাটকারীদের সরিয়ে দেয় এবং শিশুটির মরদেহ নিয়ে যায়। এছাড়া ট্রাকটিও জব্দ করেছে তারা।

সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এর যাত্রা শুরু

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ট্রাকের ধাক্কায় শিশু নিহত, ট্রাকের মাছ লুট করছিলেন জনতা

পোষ্টের সময় : ১০:৩৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬