০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগের পর হাসিনার মতো হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী

জেন-জি তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। পদত্যাগের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো হেলিকপ্টারে কাঠমুন্ডু ছেড়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। তার সঙ্গে রয়েছেন ৭ মন্ত্রী। তবে তিনি কোথায় যাবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

গত দুদিনের বিক্ষোভ ২৫ জনের প্রাণহানি এবং কয়েকশ আহতের পর জেন-জি নামের তরুণরা প্রধানমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন সরকারি দপ্তর জ্বালিয়ে দেয়। এর আগে প্রথম দিন ১৯ জনের প্রাণহানির পর দায়িত্ব নিয়ে সকাল থেকে বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করার পর অবশেষে প্রধানমন্ত্রীও পদত্যাগে বাধ্য হন।

সর্বশেষ খবর অনুযায়ী, নেপালের প্রধানমন্ত্রী কাঠমান্ডুতে একটি হেলিকপ্টারে উঠছেন। এর গন্তব্য কোথায় তা পরিষ্কার নয়। অনলাইন এনডিটিভি এ খবর দিলেও কাঠমান্ডু পোস্ট বলছে, পার্লামেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল সরাসরি প্রধানমন্ত্রী অলি’কে পদত্যাগের আহ্বান জানান। এই ঘটনাকে অনেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সঙ্গে তুলনা করছেন।

স্থানীয় সূত্র জানায়, বিমানবন্দর নেপালি সেনারা দখল নিয়েছে। বন্ধ করা হয়েছে সমস্ত বিমান ওঠা-নামা। চরম অরাজক পরিস্থিতি সামাল দিতে শাসনভার নেওয়ার হাতে এগোচ্ছে সেনাবাহিনী। তবে সবচেয়ে বেশি জল্পনা অলির দেশ ছাড়া নিয়ে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফুলপুরে শহিদদের প্রতি শ্রদ্ধা, জুলাইযোদ্ধাদের সংবর্ধনা 

হালুয়াঘাটে দুই দিনের টানা বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

04 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পদত্যাগের পর হাসিনার মতো হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী

পোষ্টের সময় : ০৭:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫