০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ফাং-ওয়ং, নিহত ২

ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে সুপার টাইফুন ফাং-ওয়ং। এতে দুজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চল। রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

টাইফুন কালমেইগির ক্ষত শুকাতে না শুকাতেই ফিলিপাইনে আঘাত হানলো আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে দেশটির উত্তরাঞ্চলে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি।

ফিলিপাইনের আবহাওয়া সংস্থা পাগাসার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে ফাং-ওয়ং স্থলভাগে আঘাত হানে লুজন দ্বীপের অরোরা প্রদেশে। ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় অঞ্চল। কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

অরোরা, ইসাবেলা ও বিকল অঞ্চলে ঝড়ের প্রভাবে তলিয়ে যায় বহু গ্রাম। ঝড়ের আগেই আশ্রয়কেন্দ্রে নেওয়া হয় অন্তত দশ লাখ মানুষকে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। পাশাপাশি, বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিমানবন্দর। রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

ফাং-ওয়ং স্থানীয়ভাবে ‘উয়ান’ নামে পরিচিত। আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানিয়েছে, সোমবার থেকে উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে ঝড়টি তাইওয়ান প্রণালির দিকে এগোবে। এরপর বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে পৌঁছে ঝড়টি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত সপ্তাহে দেশটিতে আঘাত হানে টাইফুন কালমেইগি। সে সময় দুই শতাধিক মানুষ প্রাণ হারান। গৃহহীন হয়েছেন লাখো মানুষ।

সূত্র- রয়টার্স ও দ্য গার্ডিয়ান

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

পদোন্নতির পরেও কর্মস্থলে যোগ দেননি স্বাস্থ্য পরিদর্শক ওয়াহিদুল

দুর্গাপূজা উপলক্ষে নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি

03 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ফাং-ওয়ং, নিহত ২

পোষ্টের সময় : ১০:৪১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫