০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের অন্ধ্র প্রদেশে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৯

ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরে আজ শনিবার সকালে পদদলিত হয়ে দুই শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। অন্যান্য দিনের তুলনায় এ দিন মন্দিরে অতিরিক্ত ভিড় ছিল। ভারতীয় সংবাদমাধ্যমে নিহত ব্যক্তিদের সংখ্যা নিয়ে কিছুটা পার্থক্য দেখা গেছে।

প্রাণহানির এ ঘটনা ঘটে অন্ধ্রের শ্রীকাকুলাম জেলার কাশিবুগার ভেঙ্কটেশ্বর মন্দিরে। স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ভিড়ের কারণে পদদলনের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এক পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, অনেক ভক্ত একসঙ্গে সামনে এগোতে ঠেলাঠেলি শুরু করলে একটি রেলিং ভেঙে পড়ে এবং লোকজন হুড়মুড় করে একজন আরেকজনের ওপর গিয়ে পড়েন। এরপর শুরু হয় হুড়োহুড়ি। এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে জানান তিনি।

রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, ‘আমি কর্মকর্তাদের আহত ব্যক্তিদের দ্রুত ও যথাযথ চিকিৎসা প্রদানে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থল পরিদর্শন করে ত্রাণ কার্যক্রম তদারকির অনুরোধও জানিয়েছি।’

স্থানীয় সময় আজ দুপুরেও ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছিল। ১২ একরের বেশি জায়গাজুড়ে বিস্তৃত ভেঙ্কটেশ্বর মন্দির। কাছের-দূরের বহু পুণ্যার্থী প্রতিদিন এ মন্দির দর্শনে আসেন।

এ ঘটনার কয়েক দিন আগেই প্রতিবেশী তামিলনাড়ু রাজ্যে পদদলনের এক ঘটনায় ৪১ জন নিহত হন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এর যাত্রা শুরু

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতের অন্ধ্র প্রদেশে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৯

পোষ্টের সময় : ০৭:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫