০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে শিশুর কামড়ে মরলো বিষাক্ত সাপ!

ভারতের বিহারের একটি গ্রামে এক বছরের শিশুর কামড়ে বিষাক্ত কোবরা সাপের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় গ্রামবাসী এমন দাবি করেছেন বলে শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এ অদ্ভুত ঘটনা ঘটেছে রাজ্যটির পশ্চিম চাম্পারান বিভাগে। এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে সরকারি হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালটির সুপারিনটেনডেন্ট দুবাকান্ত মিশ্রা বলেছেন, “গোবিন্দ কুমার নামে শিশুটিকে গতকাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এ হাসপাতালে রেফার করে। তার পরিবারের সদস্যরা তাকে সাপের পাশে অজ্ঞান অবস্থায় দেখতে পান। এরপর তাকে গ্রামের পাশের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।”

তিনি আরও বলেছেন, “তার পরিবারের সদস্যরা দাবি করেছেন শিশুটি সাপটি তাদের বাড়িতে ধরে। সাপটির সঙ্গে তার দাদি তাকে দেখতে পায়। সাপটি মাটিতে মরে পড়ে ছিল। এছাড়া শিশুটিও অজ্ঞান হয়ে যায়।”

এই চিকিৎসক জানিয়েছেন শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। যদি তারা তার শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখতে পান তাহলে সে অনুযায়ী চিকিৎসা শুরু করবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যে মুখে মা, সে মুখে মাদক না: বাকৃবি ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান

৮ মাস পর সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতে শিশুর কামড়ে মরলো বিষাক্ত সাপ!

পোষ্টের সময় : ১১:২০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫