০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত দৃঢ়ভাবে ইসরাইলের পাশে আছে: মোদি

দৃঢ়তার সঙ্গে ইসরাইলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসরাইল সফরে গিয়ে দেশটির সংসদ নেসেটে এ বক্তব্য দেন তিনি। খবর টাইমস অব ইসরাইলের।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। হামাসের এই হামলার প্রতিবাদে সেদিন থেকে গাজায় দুই বছরের বেশি সময় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরাইল।

মোদি হামাসের হামলা নিয়ে নিন্দা জানালেও ইসরাইলি বর্বরতা নিয়ে কোনো মন্তব্য করেননি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুইদিনের সফরে তেল আবিব গেছেন মোদি। এরপর তিনি ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত ইসরাইলি সংসদ নেসেটে যান। সেখানে বক্তব্য দেন তিনি।

এ সময় ইসরাইলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে মোদি বলেছেন, ‘৭ই অক্টোবর হামাসের সেই বর্বরোচিত সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন এবং যেসব পরিবার ধ্বংস হয়ে গেছে, তাদের প্রত্যেকের জন্য আমি ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই।’

এছাড়া তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার কথা বলেছেন। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রয়োজন বিশ্বের সকল দেশের সম্মিলিত প্রচেষ্টা। কারণ বিশ্বের যেকোনো প্রান্তে ঘটে যাওয়া সন্ত্রাসবাদ সব জায়গার শান্তির জন্যই হুমকি। ঠিক এই কারণেই ভারত এমন সব উদ্যোগকে সমর্থন করে যা টেকসই শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।’

আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকরণের আব্রাহাম চুক্তির প্রতিও সমর্থন জানান তিনি।

এর পাশাপাশি গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় নিজের সমর্থন ব্যক্ত করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারত দৃঢ়ভাবে ইসরাইলের পাশে আছে: মোদি

পোষ্টের সময় : ১১:৫৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬