১২:২৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মদিনায় ৪২ ভারতীয় ওমরাহ যাত্রী নিহত

সৌদি আরবের পবিত্র মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ওমরাহ পালন করতে যাওয়া ভারতীয় যাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে একটি ডিজেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। বাসে থাকা বেশিরভাগ যাত্রী ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাদের বাসিন্দা।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে।খবর এনডিটিভি ও খালিজ টাইমসের।

মদিনার কাছে ভারতীয় ওমরাহ যাত্রীদের বহনকারী বাসটির বেশির ভাগ যাত্রীই ভারতীয় নাগরিক বলে দাবি সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমের।

মক্কা থেকে মদিনা আসার পথে বাসটি মুফরিহাটের কাছে দুর্ঘটনায় পড়ে। এ সময় বাসের বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।

গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যাওয়ায় তাদের অনেকেই প্রাণ বাঁচাতে পারেননি।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে যে, তারা সৌদির রাজধানী রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী এবং ১০টি শিশু রয়েছে।

উদ্ধারকারী দল জানিয়েছে যে, আগুনে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে, যার ফলে নিহতদের সনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া মোহাম্মদ আব্দুল শোয়েব নামে এক যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নয়াদিল্লির কর্মকর্তাদের দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে বলেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কাজী নজরুলের সমাধি ফলকে লিখিত কাব্যাংশের অনুপ্রেরণা যে চিঠিতে

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদিনায় ৪২ ভারতীয় ওমরাহ যাত্রী নিহত

পোষ্টের সময় : ০২:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫