মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার (১৩ অক্টোবর) মিসরের উপকূলীয় শহর শারম আল-শেখে অনুষ্ঠিত এক ঐতিহাসিক শান্তি সম্মেলনে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনায় স্বাক্ষর করেছেন।
এই চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে স্বাক্ষর করেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং আরও বহু বিশ্বনেতা।
প্রায় ৩৫ জন বিশ্বনেতার উপস্থিতিতে অনুষ্ঠিত এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস সংঘর্ষের অবসান ঘটানো।
চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আজ আমরা শুধু একটি যুদ্ধের সমাপ্তি ঘটালাম না, বরং মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাসের সূচনা করলাম। এটি সবচেয়ে বড় চুক্তি, যা শান্তির নতুন ভোর বয়ে আনবে।”
চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প উল্লেখ করেন, “এই চুক্তি টিকে থাকবেই।”
আন্তর্জাতিক ডেস্ক 


























