০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বোমা হামলা, নিহত ২৪

মিয়ানমারের চাউং উ টাউনশিপে ঐতিহ্যবাহী থাডিংগিয়ুত উৎসব পালনের সময় প্যারাগ্লাইডার হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় থাডিংজুত পূর্ণিমা উৎসব চলাকালে এ ঘটনাটি ঘটে।

উৎসবের আয়োজক কমিটির এক সদস্য জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে শতাধিক মানুষ উৎসবে ও জান্তা-বিরোধী প্রতিবাদে অংশ নিতে জড়ো হয়েছিলেন। তখন হঠাৎ আকাশ থেকে সামরিক বাহিনী বোমা ফেললে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

মূলত, ছুটির দিনের ওই আয়োজনে ক্ষমতাসীন জান্তার নীতির বিরুদ্ধে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিও ছিল। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই হামলাকে ‘নৃশংস ও জঘন্য’ বলে বর্ণনা করে জানিয়েছে, এটি প্রমাণ করে মিয়ানমারের বেসামরিক জনগণ এখনো গুরুতর বিপদের মুখে রয়েছে।

সূত্র: বিবিসি নিউজ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে: বকশীগঞ্জ ইউএনও

মদনে বাসা ভাড়া নিয়ে বিরোধে হামলার অভিযোগ, দুই শিক্ষিকাসহ গ্রেপ্তার ৩

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বোমা হামলা, নিহত ২৪

পোষ্টের সময় : ০২:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫