০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১০

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চলমান যুদ্ধ্বিরতির মধ্যেই গাজা উপতক্যায় আকাশ পথে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে ইসরায়েলি আত্মঘাতী ড্রোন ও বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেক ফিলিস্তিনি।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শনিবার গাজা শহরের প্রাণকেন্দ্রে আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের খুব কাছে একটি ব্যস্ত মোড়ে এক গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী- এতে গাড়ির ভেতরে থাকা কমপক্ষে চারজন নিহত হন।

কয়েক মিনিট পরে, কেন্দ্রীয় শহর দেইর এল-বালাহে আরেকটি ড্রোন হামলায় দুইজন নিহত এবং শিশু সহ আরও অনেকে আহত হয়েছেন। প্রায় একই সময়ে নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে একটি আবাসিক ভবনে আঘাত হানে ইসরায়েলি বিমান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র, এতে চার শিশু নিহত হয়। আহত হয় প্রায় এক ডজন ফিলিস্তিনি।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় হাসপাতালে আরও সাতটি মরদেহ আনা হয়। এতে করে মোট নিহতের সংখ্যা ৩১৮ জনে পৌঁছায়। এ ছাড়াও ইসরায়েলি হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন ফলে যুদ্ধবিরতি শুরুর পর আহতের সংখ্যা ৭৮৮ জনে পৌঁছেছে।

অন্যদিকে ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল কথিত হলুদ রেখার বাফার জোন ২৫০ মিটার (৮২০ ফুট) প্রসারিত করেছে এবং ওই এলাকার বসবাসরত পরিবারগুলো জোরপূর্বক অন্য এলাকায় যেতে বাধ্য করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কাজী নজরুলের সমাধি ফলকে লিখিত কাব্যাংশের অনুপ্রেরণা যে চিঠিতে

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১০

পোষ্টের সময় : ১০:৩৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫