১২:২৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রানওয়ে থেকে ছিটকে বিমানে আগুন, প্রাণে বাঁচলেন মন্ত্রীসহ ২০ যাত্রী

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি বিমানে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। আগুনে বিমানটি ধ্বংস হয়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই বিমানে থাকা দেশটির খনিজ সম্পদ মন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা এবং তার ১৯ জন সফরসঙ্গী।

গতকাল সোমবার সকালে কঙ্গোর দক্ষিণাঞ্চলীয় লুয়ালাবা জেলার কোলওয়েজি বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দুর্ঘটনার একাধিক ভিডিওতে দেখা যায়, অবতরণের পর মন্ত্রী ও তার সফরসঙ্গীরা নেমে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানের পেছনের অংশে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। চারদিক ভরে যায় কালো ধোঁয়ায়। প্রাণ হাতে করে দৌড় শুরু করেন যাত্রীরা।

ঘটনার পর বিমানবন্দরে সংবাদমাধ্যমকে বলেন মন্ত্রীর যোগাযোগ উপদেষ্টা আইজ্যাক নেইম্বো জানান, রাজধানী কিনশাসা থেকে উদয়ন করা বিমানটি কোলওয়েজিতে অবতরেণের কিছুক্ষণ পরেই আগুন ধরে যায়। তবে আগুন লাগার আগেই বিমানটি থেকে প্রায় ২০ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল, যদিও লাগেজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, মন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা কালন্ডো খনির পরিস্থিতি পর্যালোচনা করতে কোলওয়েজি পৌঁছেছেন, যেখানে গত শনিবার এক দুর্ঘটনায় ৩২ জন নিহত হন।

সূত্র: আনাদোলু

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কাজী নজরুলের সমাধি ফলকে লিখিত কাব্যাংশের অনুপ্রেরণা যে চিঠিতে

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রানওয়ে থেকে ছিটকে বিমানে আগুন, প্রাণে বাঁচলেন মন্ত্রীসহ ২০ যাত্রী

পোষ্টের সময় : ১০:১৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫