০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার পূর্ব উপকূলে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

কয়েকদিনের ব্যবধানে রাশিয়ায় দ্বিতীয়বারের মতো বড় ভূমিকম্প আঘাত হানল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য দিয়েছে।

ইউএসজিএস বলছে, কামচাতকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১২৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি।

এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সম্ভাব্য বিপজ্জনক জলোচ্ছ্বাসের আশঙ্কা জানিয়ে সতর্কতা জারি করেছে। কয়েক দিনের ব্যবধানেই ওই এলাকায় দ্বিতীয়বার বড় ভূমিকম্প আঘাত হানল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ?

দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, একজনের কারাদণ্ড

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাশিয়ার পূর্ব উপকূলে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

পোষ্টের সময় : ০৮:২২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫