০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, তিনি বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে ‘জড়িত’ থাকতে হবে। রাশিয়ার যুদ্ধ শেষ করার জন্য শান্তি চুক্তির অংশ হিসেবে তার দেশ ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা প্রদানে জড়িত থাকবে বলে উল্লেখ করেন ট্রাম্প।

সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষার প্রথম সারির, কারণ তারা ইউরোপ। আমরা তাদেরও সাহায্য করব, আমরা তাদের নিরাপত্তায় জড়িত থাকব।’

ট্রাম্প তার বক্তব্যে যুদ্ধের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে দোষারোপ করেন। তিনি বলেন, ‘যুদ্ধটি ইউক্রেনের জন্য প্রচুর কষ্ট তৈরি করছে। এ জন্য জো বাইডেন দায়ী। এটি আমার যুদ্ধ নয়, এটি জো বাইডেনের যুদ্ধ। তবে, আমরা এটি শেষ করতে চাই।

জেলেনস্কি বলেন, ইউক্রেন ত্রিমুখী আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তিনি জানান, যুদ্ধের অবসান ঘটাতে তিনি ট্রাম্প এবং পুতিনের সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক। জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনীয় সেনাবাহিনীকে অস্ত্র, জনবল, প্রশিক্ষণের বিষয় এবং গোয়েন্দা তথ্য দিয়ে শক্তিশালী করার জন্য আমাদের সাহায্যের প্রয়োজন।’

এদিকে ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের বিরোধিতা করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের বিষয়টিকে সংঘাতের একটি কার্যকর সমাধান বলে মনে করে না মস্কো এবং এই বিষয়ে যুক্তরাজ্যের সাম্প্রতিক বিবৃতিগুলোকে রাশিয়া উসকানিমূলক বলে মনে করে।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এর যাত্রা শুরু

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প

পোষ্টের সময় : ০২:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫