১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি-পাকিস্তান স্বাক্ষর কৌশলগত প্রতিরক্ষা চুক্তি

সৌদি আরব ও পাকিস্তান বুধবার একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল ধারায় বলা হয়েছে, এক দেশের ওপর হামলা হলে তা উভয়ের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। চুক্তি স্বাক্ষরিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সৌদি সফরের সময়।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যৌথভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও দৃঢ় করবে এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ শক্তি তৈরি হবে।

১৯৬৭ সাল থেকে পাকিস্তান সৌদি সামরিক বাহিনীর হাজারো সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে এবং দুই দেশ একাধিক যৌথ সামরিক মহড়া করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সৌদি-পাকিস্তান চুক্তির বিষয়ে পূর্বেই অবহিত ছিল এবং চুক্তির কৌশলগত ও নিরাপত্তাজনিত প্রভাব পর্যালোচনা করবে।

কূটনৈতিক সূত্রে বলা হয়েছে, চুক্তি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বিষয়ক, যা সামরিক সব দিককে অন্তর্ভুক্ত করে। এই চুক্তি আন্তর্জাতিক নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শেখ হাসিনা ও আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল: প্রিন্স

ফিলিস্তিনি বন্দিশিবিরের পরিখায় কুমির ছাড়া যাবে না: আদালত

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সৌদি-পাকিস্তান স্বাক্ষর কৌশলগত প্রতিরক্ষা চুক্তি

পোষ্টের সময় : ০৩:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫