০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হংকংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, সরিয়ে নেওয়া হয়েছে ৬ হাজার মানুষ

হংকংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা উদ্ধার হওয়ায় শুক্রবার হাজারও মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, বোমাটির দৈর্ঘ্য প্রায় ৪.৯ ফুট ও ওজন প্রায় ৪৫০ কেজি। তারা ধারণা করছে, এটি এখনো সম্পূর্ণ কার্যক্ষম অবস্থায় রয়েছে।

জেলা পুলিশ কমান্ডার অ্যান্ডি চ্যান বলেন, বোমাটি নিষ্ক্রিয় ও অপসারণে অত্যন্ত ঝুঁকি থাকায় আমাদের জরুরি সরিয়ে নেওয়ার পরিকল্পনা চালু করতে হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, কোয়েরি বে এলাকায় শুক্রবার রাতে ১৮টি ভবনের প্রায় ছয় হাজার মানুষকে সরিয়ে নেওয়া হবে। বোমা নিষ্ক্রিয়করণের কাজ শনিবার সকাল থেকে শুরু হবে এবং পুরো প্রক্রিয়ায় প্রায় ১২ ঘণ্টা লাগতে পারে।

তাদের মতে, উদ্ধার হওয়া বোমাটিতে প্রায় ২২৭ কেজি বিস্ফোরক রয়েছে, যা ভুলভাবে পরিচালনা করলে ভয়াবহ প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হংকং ছিল জাপানের প্রাথমিক লক্ষ্যগুলোর একটি।

জাপানি ও মিত্রবাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়েছিল, আর এখনো প্রায় একশ বছর পর পর্বতারোহী ও নির্মাণ শ্রমিকরা সেখানকার মাটির নিচে অবিস্ফোরিত বোমা আবিষ্কার করে থাকেন।

২০১৮ সালের মে মাসে হংকংয়ের ওয়ান চাই জেলায় একই ধরনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। তখন কর্তৃপক্ষকে এক হাজার ২০০ বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছিল এবং সেটি নিষ্ক্রিয় করতে প্রায় ২০ ঘণ্টা লেগেছিল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ?

দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, একজনের কারাদণ্ড

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হংকংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, সরিয়ে নেওয়া হয়েছে ৬ হাজার মানুষ

পোষ্টের সময় : ০৯:২৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫