০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ বছর আগে মালয়েশিয়ার নিখোঁজ বিমান পুনরায় অনুসন্ধানের ঘোষণা

দীর্ঘ ১১ বছর আগে নিখোঁজ হওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটির খোঁজ পুনরায় শুরু করবে মালয়েশিয়া। বুধবার (৩ ডিসেম্বর) দেশটির পরিবহনমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর থেকে নতুন অভিযান শুরু হবে। এতে যুক্তরাষ্ট্রের রোবোটিক কোম্পানি ওশেন ইনিফিনিটি অংশ নেবে। সবমিলিয়ে ৫০ দিন সমুদ্রপৃষ্ঠে বিমানটির খোঁজ চালানো হবে।

২০১৪ সালের ৮ মার্চ ফ্লাইট এমএইচ৩৭০ বিমানটি কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ে যাচ্ছিল। ওই সময় হঠাৎ এটি হাওয়ায় মিলিয়ে যায়। বিমানটিতে ১২ মালয়েশিয়ান ক্রুসহ ২২৭ যাত্রী ছিলেন।

বিমানটি নিখোঁজ হওয়ার পর পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় উদ্ধার অভিযান চালানো হয়। তবে এখন পর্যন্ত এটির সন্ধান পাওয়া যায়নি। বিমান খাতে এই ঘটনাকে অন্যতম বড় রহস্য হিসেবে বিবেচনা করা হয়।

মালয়েশিয়ার সরকার ২০২৪ সালে জানিয়েছিল যদি জোরালো কোনো প্রমাণ থাকত তাহলে নতুন করে বিমানের খোঁজ শুরু হতো।

সূত্র: দ্য গার্ডিয়ান

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এর যাত্রা শুরু

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

১১ বছর আগে মালয়েশিয়ার নিখোঁজ বিমান পুনরায় অনুসন্ধানের ঘোষণা

পোষ্টের সময় : ১১:১৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫