০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপবৃত্তির তথ্য এন্ট্রি সময়সীমা আরও বাড়ল

২০২৫–২৬ অর্থবছরে উপবৃত্তি প্রদানের জন্য নতুন শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তকরণ এবং পূর্বে নিবন্ধিত শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করার সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই)। রোববার (৩০ নভেম্বর) ডিটিই–এর উপবৃত্তি সেল থেকে প্রকাশিত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪–২৫ অর্থবছরের বরাদ্দ থেকে ২০২৫ শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী প্রি–ভোকেশনাল (৬ষ্ঠ–৮ম), এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) (৯ম–১০ম), এইচএসসি ভোকেশনাল/বিএমটি (একাদশ–দ্বাদশ) এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের ১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বে অধ্যয়ন করছে—সেসব স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য সংগ্রহ ও হালনাগাদের সময় অতিরিক্তভাবে বাড়ানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি সম্পন্ন করতে হবে এবং পূর্বের শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে। সময়সীমা বৃদ্ধির ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য সংশোধন ও নতুন শিক্ষার্থীদের তথ্য যাচাই–বাছাইয়ের জন্য অতিরিক্ত সময় পাবে।

এরপর দ্বিতীয় ধাপে ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আঞ্চলিক পরিচালকের কার্যালয় ডিটিই স্টাইপেন্ড এমআইএস প্ল্যাটফর্মে পাঠানো তথ্য যাচাই করে রেজুলেশনের মাধ্যমে মহাপরিচালকের দপ্তরে পাঠাবে। যাচাই–বাছাই শেষে প্রধান কার্যালয় চূড়ান্ত অনুমোদন প্রদান করবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সময় বৃদ্ধির এই সিদ্ধান্তটি জানানো হয়েছে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ভোকেশনাল স্কুল, এইচএসসি (বিএমটি) প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়গুলোকে। উপবৃত্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করতে সময়সীমা বৃদ্ধি অপরিহার্য ছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, সময় বাড়ায় শিক্ষার্থীদের তথ্য যথাযথভাবে যাচাই এবং সঠিকভাবে এমআইএস–এ আপলোড করার সুবিধা হবে।

উপবৃত্তির টাকা সঠিক শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইমরান খানকে মুক্তির দাবিতে লং মার্চ, ইসলামাবাদে লকডাউন

আওয়ামী লীগ হত্যা, লুটপাট করে পালিয়ে গেছে, তারা আর ফিরে আসবে না : তথ্য প্রতিমন্ত্রী

23 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

উপবৃত্তির তথ্য এন্ট্রি সময়সীমা আরও বাড়ল

পোষ্টের সময় : ০২:৩১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫