১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে গত বছর কোনো তেল রপ্তানি করেনি ব্রাজিল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে ২০২৫ সালে ইসরায়েলে সরাসরি কোনো তেল রপ্তানি করেনি ব্রাজিল।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত ব্রাজিলের জাতীয় পেট্রোলিয়াম এজেন্সির (এএনপি) ২০২৬ সালের পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইসরায়েলে ব্রাজিলের সরাসরি তেল রপ্তানি ছিল শূন্য শতাংশ।

ইসরায়েলের বিরুদ্ধে বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞার (বিডিএস) আন্দোলনের কর্মীরা এ ঘটনাকে তাদের প্রচারণার সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। তাদের দাবি, সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর জনমতের চাপের ফলেই সরাসরি তেল রপ্তানি বন্ধ হয়েছে।

তবে বিডিএস জানিয়েছে, ব্রাজিলের কিছু তেল তৃতীয় দেশের মাধ্যমে ইসরায়েলে পৌঁছেছে বলে তারা তথ্য পেয়েছে। ভবিষ্যতে সেই পথও বন্ধ করার জন্য তারা প্রচারণা চালিয়ে যাবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কর্ণধার মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার, ন্যাশনাল এগ্রিকেয়ারের সঙ্গে চুক্তি বাতিল বাকৃবির

বিএএইচএসএফের নতুন সভাপতি মিরাজ, সম্পাদক ইনান

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইসরায়েলে গত বছর কোনো তেল রপ্তানি করেনি ব্রাজিল

পোষ্টের সময় : ০৯:১৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬