০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল

ভারতের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলার সৌভাগ্য হচ্ছে ভারতের। কলকাতার ঐতিহ্যবাহী সল্ট লেক স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সিবিএফ জানায়, অস্ট্রেলিয়ায় নির্ধারিত প্রীতি ম্যাচগুলো শেষ করে ভারতের উদ্দেশে রওনা হবে ব্রাজিল। বিবৃতিতে বলা হয়, ‘অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ খেলার পর আমাদের পরবর্তী গন্তব্য ভারত, যেখানে আমরা আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছি। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের মাটিতে মাঠে নামবে ব্রাজিল দল।’

ব্রাজিল ফুটবলের প্রতি ভারতের মানুষের ভালোবাসার কথাও বিশেষভাবে তুলে ধরেছে দেশটির ফুটবল সংস্থা। তাদের ভাষ্য, বিশ্বের বাইরে ব্রাজিল জাতীয় দলের অন্যতম বড় সমর্থকগোষ্ঠী ভারতের মানুষ। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা ব্রাজিলিয়ান ফুটবলের নান্দনিকতা, ঐতিহ্য ও সাফল্যকে আপন করে নিয়েছে। সেই সমর্থকদের সামনে খেলতে পারাটা ব্রাজিল দলের জন্যও বিশেষ এক উপলক্ষ। বার্তার শেষেও ভারতীয় সমর্থকদের উদ্দেশে ছিল আবেগঘন আহ্বান ‘দেখা হচ্ছে কলকাতায়।’

কার্লো আনচলত্তির অধীনে নতুন প্রজন্মের ব্রাজিল দলে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এস্তেভাওসহ একঝাঁক তারকা রয়েছে। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক স্মরণীয় সন্ধ্যা

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

পদত্যাগ করলেন বিজেপির ‘জাতীয় মুখপাত্র’

ইরানে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

30 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল

পোষ্টের সময় : ০১:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬