০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল–ডেন্টাল ভর্তি ফল প্রকাশ আজই!

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল আজ রবিবার (১৪ ডিসেম্বর) প্রকাশিত হতে পারে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে সুনির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত করা হয়নি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানিয়েছেন, ভর্তি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আশা করা হচ্ছে, আজ দুপুর নাগাদ ফল প্রকাশ করা সম্ভব হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইটে নোটিশ দেওয়া হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে নিজ নিজ ফল জানতে পারবেন।

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানিয়েছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহায়তায় ফলাফল প্রস্তুতের কাজ চলছে। বিপুল সংখ্যক খাতা মূল্যায়নের কারণে কিছুটা সময় লাগছে। তবে সবকিছু ঠিক থাকলে রবিবার দুপুরের পর ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অত্যন্ত সন্তোষজনক। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট ভর্তিচ্ছু শিক্ষার্থীর ৯৮.২২ শতাংশ পরীক্ষায় অংশগ্রহণ করেন, অনুপস্থিত ছিলেন মাত্র ১.৭৮ শতাংশ।

চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর জানান, সার্বিকভাবে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ফল দ্রুত সময়ের মধ্যেই প্রকাশ করা হবে—এমন আশ্বাসও দেন তিনি।

চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন রয়েছে ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ১০০টি এবং সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি।

এ বছর ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে পুরুষ আবেদনকারী ৪৯ হাজার ২৮ জন এবং নারী আবেদনকারী ৭৩ হাজার ৬০৪ জন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

পদত্যাগ করলেন বিজেপির ‘জাতীয় মুখপাত্র’

ইরানে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

30 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মেডিকেল–ডেন্টাল ভর্তি ফল প্রকাশ আজই!

পোষ্টের সময় : ১০:২৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫